Web Analytics

বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে এখনো কোনো প্রার্থী নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটি প্রধানমন্ত্রী তারেক রহমানকে এ দায়িত্ব দিয়েছে এবং তিনিই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত প্রস্তুতিমূলক সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য দেন।

এর আগে বেলা ১১টা থেকে সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক শুরু হয়। মনি জানান, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা ও স্পিকারের উপস্থিতিতে ভোটগ্রহণ হবে। ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত সবার উপস্থিতিতে গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। সংসদের মধ্যে ৭০ অনুচ্ছেদের নিয়মে ভোট হবে এবং সদস্যরা আসন নম্বর অনুযায়ী ভোট দেবেন।

চিফ হুইপ বলেন, দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে কোনো সদস্যের সংসদ সদস্যপদ থাকবে না। বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই সনদ অনুযায়ী নির্বাচন না করে সরকার তা বাস্তবায়ন করছে না; বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন ঠেকাতে ১১ দলীয় জোট প্রার্থী দিয়েছে। তফসিল অনুযায়ী ১৩ আগস্ট মনোনয়ন জমা, ১৬ আগস্ট বাছাই, ১৮ আগস্ট প্রত্যাহারের শেষ দিন এবং ২০ আগস্ট ভোট হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।