Web Analytics

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা-সহায়ক সহিংসতা প্রতিরোধে কার্যকর আইনি কাঠামোর প্রয়োজনীয়তার কথা বলেছেন। বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ‘ঢাকা ডায়লগ: এন্ডিং ডিজিটাল অ্যান্ড এআই-ফ্যাসিলিটেটেড ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন’ অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিদ্যমান আইন পর্যালোচনা এবং প্রয়োজনীয় নতুন আইন ও বিধান তৈরিতে অংশীজনদের মতামতকে সরকার গুরুত্ব দেবে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, সাইবার বুলিং, সাইবার হয়রানি ও ডিজিটাল মাধ্যমে নারীর প্রতি সহিংসতা ঠেকাতে দেশে বিভিন্ন আইন রয়েছে। তবে এআইয়ের দ্রুত বিকাশ নতুন ধরনের ঝুঁকি সৃষ্টি করছে। এসব ঝুঁকি মোকাবিলায় বিভিন্ন দেশের আইন ও অভিজ্ঞতা পর্যালোচনা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

সাইবার নিরাপত্তাসংক্রান্ত আইন সংশোধনের বিষয়ে অংশীজনদের সঙ্গে পরামর্শ শুরু হয়েছে বলে জানান মো. আসাদুজ্জামান। মতপ্রকাশের স্বাধীনতার মতো গুরুত্বপূর্ণ বিষয় জড়িত থাকায় এ ধরনের আইন প্রণয়নে ব্যাপক পরামর্শ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়া দরকার বলে তিনি মন্তব্য করেন। তিনি ডিজিটাল নিকাহ ও তালাক নিবন্ধন, নথিভুক্তকরণ, আইনি সহায়তা এবং মধ্যস্থতার উদ্যোগের কথাও তুলে ধরেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।