Web Analytics

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপি নেতা ইলিয়াস আলী, বিএনপি নেতা সুমনসহ গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর তদন্ত চলছে। বুধবার সকালে নিজ কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, গুমের শিকার প্রায় ২০০ জনের এখনো সন্ধান মেলেনি।

তিনি বলেন, নিখোঁজ অনেক ভুক্তভোগী বেঁচে আছেন কি না, সেটিও নিশ্চিত নয়। এ কারণে সব গুমের অভিযোগ নিয়ে সম্মিলিতভাবে তদন্ত করা হচ্ছে। তদন্তের ব্যাপকতার কারণে শত শত ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলা, সাক্ষ্য নেওয়া এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহের কাজ চলমান রয়েছে।

চিফ প্রসিকিউটর জানান, কিছু গুমের মামলার বিচার ইতোমধ্যে চলছে এবং কয়েকটি মামলা শুনানি পর্যায়ে রয়েছে। গুমবিষয়ক আইন পাস হওয়ায় ব্যাপক ও পদ্ধতিগত গুমের অপরাধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারযোগ্য হবে। তিনি বলেন, যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিলের আশা করা হচ্ছে; এরপর গুমের ঘটনাগুলোতে বিচারের ব্যবস্থা করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।