Web Analytics

মঙ্গলবার সকাল ১১টা ৪১ মিনিটে ময়মনসিংহের ভালুকা এলাকায় উৎপত্তি হয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৪ এবং এটি স্বল্পমাত্রার ভূমিকম্প। ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের পরিচালক জানান, এ ধরনের কম্পন বিশ্বজুড়ে নিয়মিত ঘটে এবং উদ্বেগের কিছু নেই।

তবে দেশের শীর্ষ ভূমিকম্প বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ঘন ঘন এমন মৃদু কম্পন বড় ভূমিকম্পের পূর্বাভাস হতে পারে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণায়ও বাংলাদেশে বড় ভূমিকম্পের ঝুঁকি বাড়ছে বলে উঠে এসেছে। বুয়েটের অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী বলেন, গত ১০০ থেকে ১৫০ বছরে বড় কোনো ভূমিকম্প না হওয়ায় এখনই সরকারকে প্রস্তুতি নিতে হবে। তিনি ভবনগুলোর কাঠামোগত মূল্যায়ন ও রেট্রোফিটিংয়ের পরামর্শ দেন।

বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশ তিনটি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত এবং ঢাকার অপরিকল্পিত অবকাঠামো বড় ভূমিকম্পে মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।