Web Analytics

ইরান জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করছে, তবে কোনো ধরনের সরাসরি আলোচনায় বসার ইচ্ছা নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, প্রায় চার সপ্তাহ ধরে চলা যুদ্ধ বন্ধে ইরান এখন চুক্তির জন্য মরিয়া। কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই দাবি প্রত্যাখ্যান করে বলেন, প্রস্তাবটি পর্যালোচনা করা হচ্ছে ঠিকই, তবে সংঘাত নিরসনে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই।

যুক্তরাষ্ট্র–ইসরাইলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ততই অর্থনৈতিক ও মানবিক সংকট বাড়ছে। বিশ্বজুড়ে জ্বালানি তেলের ঘাটতি দেখা দেওয়ায় বিভিন্ন দেশ ও কোম্পানি পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। আরাগচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো সংলাপ হয়নি, তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বন্ধুপ্রতিম দেশগুলোর মাধ্যমে বার্তার উত্তর দেওয়া বা অবস্থান জানানোকে সংলাপ বলা যায় না।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।