জাতিসংঘ জানিয়েছে, ২০২৬ সালের জানুয়ারির শুরু থেকে অধিকৃত পশ্চিম তীরে ৯০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে জোরপূর্বক তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করা হয়েছে। মানবিক বিষয়ক সমন্বয় অফিসের উদ্ধৃতি দিয়ে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বৃহস্পতিবার বলেন, বসতি স্থাপনকারীদের হামলা, ধ্বংসযজ্ঞ এবং প্রবেশাধিকারে বিধিনিষেধের কারণে ব্যাপক হারে বাস্তুচ্যুতি অব্যাহত রয়েছে।
জাতিসংঘের তথ্যমতে, ২০ জানুয়ারি থেকে গত সোমবার পর্যন্ত ইসরাইলি বসতি স্থাপনকারীরা ৫০টিরও বেশি হামলা চালিয়েছে, যার ফলে হতাহত ও সম্পত্তির ক্ষতি ঘটেছে। ডুজারিক অবরুদ্ধ গাজায় ক্রমবর্ধমান মানবিক সংকটের কথাও উল্লেখ করেন, যেখানে প্রাণহানি অব্যাহত রয়েছে।
তিনি বলেন, আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে বেসামরিক নাগরিক ও অবকাঠামো রক্ষায় সব পক্ষের বাধ্যবাধকতা রয়েছে এবং তা মেনে চলা জরুরি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।