Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামী মঙ্গলবার সকালে ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’-এর ব্যানারে রাজধানীতে বৈশাখী শোভাযাত্রা আয়োজন করে। শোভাযাত্রাটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে রমনা পার্কে গিয়ে শেষ হয়। এতে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ রাজধানীর নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা পলো, ঢেঁকি, খেওয়া জাল, কুলাসহ গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী উপকরণ প্রদর্শন করেন।

শোভাযাত্রার পথে শিল্পীরা দেশাত্মবোধক গান, জারি, সারি ও ভাটিয়ালি পরিবেশন করে উৎসবের আমেজ ছড়িয়ে দেন। শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিজাতীয় ও পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুকরণ জাতির জন্য ক্ষতিকর। তারা সরকারকে আহ্বান জানান বাঙালির প্রকৃত চেতনা ও হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নিতে।

এই আয়োজনের মাধ্যমে জামায়াতে ইসলামী জাতীয় সাংস্কৃতিক উৎসবের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা ও দেশীয় ঐতিহ্য সংরক্ষণের আহ্বান তুলে ধরে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।