Web Analytics

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মূল্যায়নার সমালোচনা করেছেন। বুধবার স্পিকারের সভাপতিত্বে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রীকে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে তিনি জানতে চান, আর কত বোমা হামলা বা গাড়িতে হামলা হলে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি স্বীকার করবে।

বিশ্ববিদ্যালয়ের একটি গাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যায় না বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। তবে তাঁর ভাষ্য অনুযায়ী, গণমাধ্যম ও বাস্তব চিত্রে এক-দুটি নয়, শত শত গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা দেখা যাচ্ছে। এ অবস্থায় কত মানুষের ক্ষতি বা কত বোমা বিস্ফোরণের পর সরকার পরিস্থিতিকে অবনতি হিসেবে স্বীকার করবে, সেই প্রশ্ন তোলেন তিনি।

জামায়াতের এই সংসদ সদস্য পার্বত্য চট্টগ্রামের অস্থিতিশীলতা ও সীমান্ত এলাকায় সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা নিয়েও উদ্বেগ জানান। তিনি অভিযোগ করেন, পার্শ্ববর্তী রাষ্ট্রের উসকানি ও মদদে এসব গোষ্ঠী সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালাচ্ছে। গণমাধ্যম ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে তিনি বলেন, পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর কাছে উন্নত অস্ত্র রয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা জাতির সামনে স্পষ্ট হওয়া প্রয়োজন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।