Web Analytics

এক বছরেরও বেশি সময় পর আবারও বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির অবস্থান ফিরে পেয়েছে অ্যাপল। সর্বশেষ হিসাবে, অ্যাপলের বাজারমূল্য দাঁড়িয়েছে ৪ দশমিক ৮৮ ট্রিলিয়ন ডলার, যেখানে এনভিডিয়ার বাজারমূল্য কমে ৪ দশমিক ৮৬ ট্রিলিয়ন ডলারে নেমে এসেছে। এনভিডিয়ার শেয়ারমূল্য প্রায় ৩ দশমিক ৫ শতাংশ কমে যাওয়ায় এই পরিবর্তন ঘটে। কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগকারীদের আগ্রহের ধরণ বদলে যাওয়ায় বাজারে নতুন গতি এসেছে।

সম্প্রতি অ্যাপল তাদের এআই-সমৃদ্ধ ডিজিটাল সহকারী ‘সিরি’র নতুন সংস্করণ উন্মোচন করেছে, যা ব্যবহারকারীর প্রেক্ষাপট আরও ভালোভাবে বুঝতে পারে, ইন্টারনেট থেকে তাৎক্ষণিক তথ্য সংগ্রহ করতে পারে এবং জটিল কাজ সম্পাদনে সক্ষম। বিনিয়োগ প্রতিষ্ঠান ‘ফাউন্ডার ইটিএফস’-এর প্রতিষ্ঠাতা মাইকেল মোনাঘান বলেন, এখন বিনিয়োগকারীরা এমন কোম্পানিকে অগ্রাধিকার দিচ্ছেন যারা এআই প্রযুক্তিকে বাস্তব সেবা ও বাণিজ্যিক সুবিধায় রূপ দিতে পারছে।

বিশ্লেষকদের মতে, বিপুল আইফোন ব্যবহারকারীর তথ্য ভবিষ্যতে অ্যাপলের জন্য বড় প্রতিযোগিতামূলক সুবিধা হতে পারে। কোম্পানিটি ৩০ জুলাই তৃতীয় প্রান্তিকের আর্থিক ফল প্রকাশ করবে এবং সেপ্টেম্বরে সিইও টিম কুক দায়িত্ব হস্তান্তর করবেন জন টার্নাসের কাছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।