Web Analytics

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান লড়াই আওয়ামী লীগের সঙ্গে নয়, বরং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। সোমবার প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। নাহিদের দাবি, ভারত আওয়ামী লীগ ও দেশীয় সহযোগীদের ব্যবহার করে সীমান্তের ওপার ও দেশের ভেতর থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি বলেন, আওয়ামী লীগকে ৫ আগস্টেই পরাজিত করা হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, বিষয়টি আওয়ামী লীগ, বিএনপি ও এনসিপির মধ্যকার দ্বন্দ্বে সীমাবদ্ধ নেই; এটি ভূ-রাজনৈতিক পর্যায়ে গেছে। ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলায় জনগণ ও রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। বৈঠকে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ফ্যাসিবাদী শক্তির সন্ত্রাস ও অগ্নিসংযোগ এবং রাজনৈতিক ঐক্যের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। তার ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী ফ্যাসিবাদ ও জুলাইয়ের প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এনসিপি সংবিধান সংশোধন কমিটি বাতিল, গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন এবং ট্রাইব্যুনাল ও জেলা পর্যায়ের মামলার কার্যক্রম দ্রুত করার সুপারিশ করেছে। দলটি শেখ হাসিনা ও ওসমান হাদির খুনিদের ভারত থেকে ফিরিয়ে আনার দাবি জানায়। ১২ ফেব্রুয়ারি গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা উল্লেখ করে নাহিদ নতুন চুক্তিতে বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বকেন্দ্রিক অভিন্ন জাতীয় পররাষ্ট্রনীতি প্রণয়নের ওপরও গুরুত্ব দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।