Web Analytics

নানা বাধা-বিপত্তি পেরিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট কমিশনিং লাইসেন্স পেয়েছে, ফলে কেন্দ্রটি বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া শুরু করতে পারবে। প্রকল্প পরিচালক ড. কবীর হোসেন বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) এই তথ্য নিশ্চিত করেন। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জ্বালানি লোডিংয়ের লাইসেন্সের জন্য ক্লিয়ারেন্স দেওয়ায় চলতি এপ্রিলের শেষের দিকে প্রথম ইউনিটে ইউরেনিয়াম লোডিংয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরের মধ্যেই ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে।

পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, ৭ এপ্রিল উদ্বোধনের সিদ্ধান্ত থাকলেও কিছু গুরুত্বপূর্ণ ইস্যু সামনে আসায় সময় নেওয়া হয়। তিনি বলেন, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য এবং সেই জন্য ফুয়েল লোডিং বিলম্বিত করা হয়েছিল। এখন পরিস্থিতি অনুকূলে থাকায় সবাই একমত হয়েছেন এবং তিনি দুর্ঘটনার সম্ভাবনা নেই বলে আশা প্রকাশ করেন।

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত ২ দশমিক ৪ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন রূপপুর কেন্দ্রটি বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, যা রাশিয়ার রোসাটমের সহযোগিতায় নির্মিত। প্রকল্পের সময়সীমা ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাড়িয়ে ২০২৭ সাল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।