Web Analytics

সিলেটের চাঞ্চল্যকর ফাহিমা আক্তার হত্যা মামলায় প্রধান আসামি জাকির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সিলেট মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবু উবায়দা এ রায় ঘোষণা করেন। একই রায়ে জাকিরকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মামলার অন্য দুই আসামি জয়নাল আবেদিন ও মো. আবুল কালামকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।

সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বদরুল ইসলাম চৌধুরী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, আদালত জাকির হোসেনকে রশিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন। রায়ে বলা হয়েছে, উচ্চ আদালতের অনুমোদন সাপেক্ষে এ দণ্ড কার্যকর হবে।

মামলার নথি অনুযায়ী, গত ৭ মে সিলেট সদর উপজেলার সোনাতলা গ্রামের চার বছরের ফাহিমাকে সিগারেট এনে দেওয়ার কথা বলে প্রতিবেশী জাকির নিজের ঘরে নেন। অভিযোগে বলা হয়, ধর্ষণের পর শিশুটি অজ্ঞান হলে গলা টিপে হত্যা করা হয় এবং লাশ দুই দিন সুটকেসে রেখে পরে বাদাঘাট এলাকার একটি ডোবায় ফেলে দেওয়া হয়। ৮ মে জালালাবাদ থানায় হত্যা মামলা হয়। পুলিশ ৩৩ দিন পর জাকির ও তার দুই ভাইকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।