Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভবিষ্যতে ইয়েমেনের হুথি গোষ্ঠী যদি এ অঞ্চলে কোনো হামলা চালায়, তবে যুক্তরাষ্ট্র ইরানকেই দায়ী করবে। তিনি ট্রুথ সোশ্যালে হুথিদের ‘ইরানের প্রতিনিধিত্বকারী বা প্রক্সি গোষ্ঠী’ বলে উল্লেখ করেন এবং যেকোনো হামলার জন্য ওয়াশিংটন সরাসরি তেহরানকে দায়ী করবে বলে জানান। ট্রাম্প দাবি করেন, প্রায় এক বছর আগে যুক্তরাষ্ট্র হুথিদের ওপর ‘খুব শক্তিশালী’ হামলা চালিয়েছিল, এরপর গোষ্ঠীটি নীরব ছিল, কিন্তু এখন তারা আবার হামলা শুরু করেছে

ট্রাম্পের অভিযোগ যারা গত রাতে সৌদি আরবের দুটি জাহাজকে লক্ষ করে গুলি চালিয়েছে এবং তিনি সতর্ক করে বলেন যদি তারা পুনরায় এমন করে, তখন যুক্তরাষ্ট্র ইরানকে দায়ী করে ইরান ও হুথি উভয়ের বিরুদ্ধে কঠোর সামরিক ব্যবস্থা নেবে। রিপোর্টে উল্লেখ করা হয় যে সৌদি দুটি জাহাজে হামলার দাবি সম্পর্কে স্বাধীনভাবে তাৎক্ষণিক কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।