Web Analytics

বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে মাদকবিরোধী কার্যক্রম, ইভ টিজিং প্রতিরোধ, ‘র‍্যাগ ডে’-এর বিশৃঙ্খলা রোধ এবং শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় উৎসাহিত করার পদক্ষেপের অগ্রগতি প্রতিবেদন দিতে জরুরি নির্দেশনা দিয়েছে। ১৫ মার্চ ২০২৬ তারিখে জারি করা এ নির্দেশনায় আঞ্চলিক ও উপপরিচালকদের ৩০ মার্চের মধ্যে নির্ধারিত ই-মেইলে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নির্মিত মাদকবিরোধী ডকুমেন্টারি ও থিম সং শিক্ষাপ্রতিষ্ঠানে প্রদর্শনের ব্যবস্থাও নিতে বলা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, ২৫ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার সঙ্গে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা বিষয়ক সভার সিদ্ধান্ত অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মাউশি বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সচেতনতা কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছে।

আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের নিজ নিজ অঞ্চলের জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করে বাস্তবায়নের শতকরা হার, ব্যর্থতার কারণ ও মন্তব্যসহ নির্ধারিত ছকে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।