Web Analytics

ট্রান্সজেন্ডার মতাদর্শের প্রচার ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে সংগঠনের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান শিক্ষামন্ত্রীকে অবিলম্বে বক্তব্য প্রত্যাহার এবং জাতির সামনে নিজের অবস্থান স্পষ্ট করার দাবি জানান।

বিবৃতিতে নেতারা বলেন, ইসলামি আকিদা ও শরিয়তের বিধান অনুযায়ী নারী ও পুরুষের সৃষ্টিগত পরিচয় মহান আল্লাহর সুনির্দিষ্ট কুদরত। তাঁদের ভাষ্য অনুযায়ী, জন্মগত লৈঙ্গিক পরিচয় ও শারীরিক বৈশিষ্ট্য অস্বীকার করে বিকৃত লিঙ্গপরিচয়ের মতাদর্শকে বৈধতা দেওয়া ও প্রচার করা মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের ইমান, আকিদা, সামাজিক সংস্কৃতি এবং মৌলিক নৈতিকতার পরিপন্থি। তবে ইসলাম সব মানুষের মানবিক মর্যাদা ও মৌলিক অধিকার নিশ্চিত করে বলেও তাঁরা উল্লেখ করেন।

হেফাজত জানায়, ভবিষ্যৎ প্রজন্মের চরিত্র ও নৈতিকতা গঠনে শিক্ষাব্যবস্থা গুরুত্বপূর্ণ। সংগঠনটি শিক্ষায় নিখাদ নৈতিকতা ও ধর্মীয় অনুশাসনকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানায়। একই সঙ্গে জনগণের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের প্রতি সম্মান দেখানো সরকারের দায়িত্ব বলে উল্লেখ করে শিক্ষামন্ত্রীকে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এমন অবস্থান থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।