Web Analytics

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, বর্তমান বৈশ্বিক সংঘাতের অবস্থা দেখে মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। গোরচাকভ ফান্ডের ট্রাস্টি বোর্ডের এক বৈঠকে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাতকে কিছু আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইতোমধ্যে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করছেন। লাভরভের মতে, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাগুলো পশ্চিমা দেশগুলোর আধিপত্য ধরে রাখার প্রচেষ্টার ফল এবং পশ্চিমা রাজনৈতিক এলিটরা রাশিয়ার সঙ্গে সংঘাতে নিজেদের অবশিষ্ট সম্পদ ব্যয় করছে।

তিনি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ইরান ও তার প্রতিবেশীদের সম্পর্কের অবনতি রাশিয়াকে চিন্তিত করছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ইরানের ওপর সামরিক আগ্রাসনের অভিযোগ তুলে তিনি সতর্ক করেন, এই পরিস্থিতি বৈশ্বিক বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা ও আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। লাভরভ জানান, রাশিয়া ইতোমধ্যে ইরান ও গালফ কো-অপারেশন কাউন্সিলের দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের সংকটের সমাধান আলোচনার মাধ্যমেই সম্ভব। পাশাপাশি রাশিয়া কিউবার সার্বভৌম উন্নয়নকে সমর্থন করছে এবং ফিলিস্তিন ইস্যুতে আরব ও মুসলিম দেশগুলোর সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ চালিয়ে যাবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।