৪ জুলাই যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন তীব্র দাবদাহের কারণে ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। নিউ জার্সি, পেনসিলভানিয়া, মেরিল্যান্ড থেকে কলোরাডো পর্যন্ত বিভিন্ন অঙ্গরাজ্যে বহু অনুষ্ঠান বাতিল করা হয়। ফিলাডেলফিয়ার ‘স্যালুট টু ইনডিপেন্ডেন্স সেমিকুইনসেন্টেনিয়াল প্যারেড’সহ বড় আয়োজনগুলো বন্ধ রাখতে হয়। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, পূর্ব ও মধ্য-পশ্চিমাঞ্চলে ১৬ কোটি ৫০ লাখেরও বেশি মানুষ রেকর্ড তাপমাত্রায় ভুগছে।
ওয়াশিংটন ডিসিতে ‘গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’ সাময়িকভাবে বন্ধ করা হয়, যেখানে অন্তত ১১ জন তাপজনিত অসুস্থতায় হাসপাতালে নেওয়া হয়। কর্তৃপক্ষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানায়, কারণ ফিলাডেলফিয়া ও ওয়াশিংটনে অনুভূত তাপমাত্রা ১১০ ডিগ্রি ফারেনহাইট ছাড়াতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্কতা সত্ত্বেও খোলা আকাশের নিচে ভাষণ দেওয়ার ঘোষণা দেন। আবহাওয়াবিদরা জানান, এই তাপপ্রবাহ কয়েক দশকের মধ্যে অন্যতম তীব্র এবং সপ্তাহান্তে অব্যাহত থাকবে।
রোববার থেকে তাপপ্রবাহ দক্ষিণ-পূর্বাঞ্চল ও কানাডার কিছু এলাকায় ছড়িয়ে পড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এমন তাপপ্রবাহ এখন আরও ঘন ঘন ও দীর্ঘস্থায়ী হচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।