Web Analytics

ময়মনসিংহের গফরগাঁওয়ে ডাকাতির পর এক প্রবাসীর কিশোর ছেলের সামনে তার মাকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় অভিযুক্ত এক আসামির বাড়িতে মঙ্গলবার সন্ধ্যায় আগুন দিয়েছে এলাকাবাসী। এর আগে একই দিন সকালে বিক্ষুব্ধ লোকজন পাঁচ অভিযুক্তের বাড়িঘরে ভাঙচুর চালায়। ঘটনাটি উপজেলার চরকালিবাড়ি গ্রামে ঘটেছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শত শত এলাকাবাসী সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শরীফ, আরিফ, ফাহিম, রাজিব ও এনামুলের বাড়িঘরে ভাঙচুর করে। স্থানীয় বয়োজ্যেষ্ঠরা এ সময় অভিযুক্তদের পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয়রা রোববার ও সোমবার সন্ধ্যায় দুই দফা বৈঠক করেন।

বৃহস্পতিবার রাত আটটার দিকে প্রবাসীর বাড়িতে ডাকাতির পর ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রাখা হয় বলে অভিযোগ। পরে ছেলের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ ওঠে। পুলিশ ওই রাতেই রাজিবকে গ্রেপ্তার করে। শুক্রবার রাতে ভুক্তভোগী নারী পাঁচজনকে আসামি করে মামলা করেন। পুলিশ ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে সদস্য পাঠায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।