Web Analytics

ইনকিলাব মঞ্চের নেতা শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল মাসুদ ও সহযোগী আলমগীর হোসেনকে ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেশে ফেরত আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। সোমবার কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আসামিদের ফেরানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে আসামি হস্তান্তর সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে, যার আওতায় দ্রুত তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সব ঘটনাকে মব বলা ভুল, সরকার কোনো মবকে প্রশ্রয় দিচ্ছে না এবং তা বন্ধে কাজ করছে।

সালাহউদ্দিন আহমদ আরও জানান, সরকার রমজানের পর সারা দেশে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করবে। তিনি বলেন, কোনো সন্ত্রাসী বা অপরাধীকে আইনের বাইরে থাকতে দেওয়া হবে না, এটি সরকারের অঙ্গীকার।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।