Web Analytics

সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তে অনুপ্রবেশ, পুশ-ইন ও ভারতীয় পণ্য আসা ঠেকাতে ক্যামেরা, ড্রোন ও সার্চলাইটের নজরদারি বাড়াচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। অত্যাধুনিক নজরদারি ক্যামেরা বসানোর জন্য ৪০টি স্থান চিহ্নিত করা হয়েছে। গত দুই দিনে তাহিরপুরের চারাগাঁও, লালঘাট, লাকমা, বারেকের টিলা, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগরসহ সাতটি স্থানে ক্যামেরা বসানো হয়েছে।

বিজিবির এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, অতীতে যেসব পথে মানুষ এপার-ওপার করেছে এবং গাড়ি ও মোটরসাইকেল চলাচলের ইতিহাস রয়েছে, সেসব এলাকাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। স্থান বাছাইয়ের আগে কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন করেন এবং পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার পরামর্শ নেন। রঞ্জিত কাণ্ডের পর সীমান্তে অভিযান জোরদার করে দোয়ারাবাজার এলাকা থেকে সাতজন মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে; মামলা করে তাদের থানায় সোপর্দ করা হয়।

সব ক্যামেরা ২৮ বিজিবির মনিটরিং কক্ষ থেকে পর্যবেক্ষণ করা হবে এবং ব্যাটালিয়ন অধিনায়কের মোবাইলের সঙ্গেও যুক্ত থাকবে। বিদ্যুৎবিহীন স্থানে সোলার প্যানেল বসানো হবে। অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত জনবল, বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং এই কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।