Web Analytics

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান ঘোষণা করেছেন, যারা ভুয়া মুক্তিযোদ্ধা পরিচয়ে সরকারি সুযোগ-সুবিধা নিয়েছেন তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। তিনি অমুক্তিযোদ্ধাদের স্বেচ্ছায় তালিকা থেকে নাম প্রত্যাহারের আহ্বান জানান এবং সতর্ক করেন যে, চিহ্নিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী বলেন, অমুক্তিযোদ্ধাদের বীর মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করা অনৈতিক ও বেআইনি। তিনি জানান, প্রকৃত মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং যারা বেআইনি সুবিধা নিয়েছেন তাদের আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে। দরিদ্র ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ হবে না বলেও তিনি আশ্বস্ত করেন।

আহমেদ আযম খান আরও জানান, মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্র পর্যালোচনার কাজ চলছে এবং মে মাসের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করে জুন মাসের শেষের মধ্যে কাউন্সিল অনুষ্ঠিত হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।