Web Analytics

দেশব্যাপী শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম জোরদার করতে অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে, প্রয়োজনে এই তালিকা থেকে শিক্ষক নিয়োগের জন্য সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিটি দেশের সব জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, শিক্ষক স্বল্পতা এবং এনটিআরসিএ কর্তৃক শিক্ষক নিয়োগে বিলম্বের কারণে শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হচ্ছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে উপজেলা ভিত্তিক অবসরপ্রাপ্ত শিক্ষকদের পুল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে, যা উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শ ও ম্যানেজিং কমিটির অনুমোদনে পরিচালিত হবে। প্রতিষ্ঠানগুলোর নিজস্ব তহবিল থেকে সম্মানী ব্যয় নির্বাহের নির্দেশও দেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্কুল, কলেজ ও মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। তিনি বলেন, এ বিষয়ে কমিশন গঠনের প্রক্রিয়া চলছে, যদিও এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।