Web Analytics

দিনাজপুরের ফুলবাড়ী-বিরামপুর রেলপথে সোমবার সকালে এক শ্রমিকের বুদ্ধিদীপ্ত পদক্ষেপে বড় দুর্ঘটনা এড়ানো গেছে। পূর্ব চণ্ডীপুর এলাকায় সকাল সাড়ে ৬টার দিকে এনামুল হক নামে এক শ্রমিক রেললাইনের প্রায় এক ফুট ভাঙা অংশ দেখতে পান। হাতে লাল কাপড় না থাকায় তিনি কলার মোচার লাল খোল লাঠিতে বেঁধে সংকেত দেন। এতে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেনটি থেমে যায় এবং শত শত যাত্রী প্রাণে বেঁচে যান।

স্থানীয়রা রেলওয়ে অফিসে খবর দিলে আধা ঘণ্টার মধ্যে প্রকৌশলী দল এসে বিকল্প ব্যবস্থা নেয় ও লাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করে। ফুলবাড়ী স্টেশন মাস্টার শওকত আলী জানান, ঘটনাকালে আধা ঘণ্টার বেশি সময় ট্রেন চলাচল বন্ধ ছিল। এনামুলের উপস্থিত বুদ্ধিতেই বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে তিনি জানান।

সম্প্রতি একই রেলপথে নীলসাগর এক্সপ্রেসের দুর্ঘটনায় দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ ছিল। তাই এনামুলের এই উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।