Web Analytics

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার মধ্যে সৌদি আরবের প্রতি প্রতিরক্ষা অঙ্গীকার বজায় রাখা এবং ইরানের সঙ্গে সম্পর্ক অটুট রাখতে সতর্ক কূটনৈতিক অবস্থান নিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ সৌদি আরবের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, আবার তেহরানকে জানিয়েছে পরিস্থিতি অবনতির হলে সামরিক পদক্ষেপের চাপ বাড়তে পারে। তবে এখনই সামরিক প্রতিক্রিয়ার কোনো সিদ্ধান্ত হয়নি বলে পাকিস্তান জানিয়েছে।

১০ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান বলেন, মক্কা প্রতিরক্ষা চুক্তির অধীনে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে আলোচনা নেই, যদিও প্রয়োজন হলে ব্যবস্থা নেওয়া হবে। ২৫ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি হুমকি পাকিস্তানের জন্য রেড লাইন। একই দিনে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির রিয়াদে সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময়, সামরিক সমন্বয় ও প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করেন।

প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, পাকিস্তান ও তুরস্ক সহায়ক ভূমিকায় রয়েছে; পাকিস্তান গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহে যুক্ত, আর সরাসরি লড়ছে সৌদি বাহিনী। সম্ভাব্য সেনা মোতায়েনের খবরে ইরান উদ্বেগ জানিয়েছে এবং হুথি কর্মকর্তা সরাসরি যুদ্ধে যোগ দিলে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। পাকিস্তান ইরানি কর্মকর্তাদের সঙ্গে রাজনৈতিক সমাধানের সম্ভাবনাও আলোচনা করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।