Web Analytics

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, জাপান বাংলাদেশের পুরোনো ও বিশ্বস্ত বন্ধু এবং দেশের দুঃসময়ে পাশে থেকেছে। ২৬ জুলাই সন্ধ্যা ৬টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে জাপান-বাংলাদেশ বিজনেস উইমেন কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, দুই দেশ পারস্পরিক সমৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করছে।

মন্ত্রী বলেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতিতে জাপানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নারীর ক্ষমতায়নে ভূমিকার কথা উল্লেখ করেন এবং নারীদের জন্য মাধ্যমিক শিক্ষা অবৈতনিক করার উদ্যোগকে নারীশিক্ষা বিস্তার ও ক্ষমতায়নের যুগান্তকারী দৃষ্টান্ত হিসেবে বর্ণনা করেন।

আফরোজা খানম বলেন, বেগম খালেদা জিয়াকে অনুসরণ করে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ডিগ্রি পর্যায় পর্যন্ত শিক্ষা অবৈতনিক করেছেন। সম্মেলনে বাংলাদেশ ও জাপানের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, নারী উদ্যোক্তা উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। জাপানের রাষ্ট্রদূত, জেট্রোর প্রধান প্রতিনিধি, জাপান-বাংলাদেশ চেম্বারের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও নারী উদ্যোক্তারা এতে উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।