Web Analytics

আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকেরা আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং ২০২১ সাল থেকে তালেবানের কর্মকাণ্ডের তদন্তকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন। বৃহস্পতিবার সিদ্ধান্তটি দেওয়া হয় এবং শুক্রবার প্রকাশিত আদালতের নথিতে তা জানানো হয়। নথিতে বলা হয়েছে, তদন্ত পরিচালনা ও প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহে কৌঁসুলির দপ্তর উল্লেখযোগ্য সীমাবদ্ধতার মুখে পড়েছে; তাই মার্কিন সেনাদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত আর এগিয়ে নেওয়া সম্ভব নয়।

এই সিদ্ধান্তে খোরাসান প্রদেশে ইসলামিক স্টেটের সহযোগী সংগঠন আইএসআইএল-খোরাসান বা আইএসকেপির বিরুদ্ধে তদন্তও বন্ধ হচ্ছে। আফগানিস্তানসংক্রান্ত যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত ২০২০ সালে শুরু হয়। এর আওতায় ২০০২ সাল থেকে আফগান সরকারি বাহিনী, তালেবান, মার্কিন সেনা এবং যুক্তরাষ্ট্রের বৈদেশিক গোয়েন্দা সংস্থার সদস্যদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের অভিযোগ ছিল। ২০২১ সাল থেকেই মার্কিন সেনাদের বিরুদ্ধে তদন্ত কার্যত স্থবির ছিল।

আইসিসির কৌঁসুলির দপ্তর অ্যাসোসিয়েটেড প্রেস ও রয়টার্সকে জানিয়েছে, তারা ইতোমধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে। ওয়াশিংটন ও হেগভিত্তিক আদালতের মধ্যে বিরোধের মধ্যে এ সিদ্ধান্ত এসেছে; যুক্তরাষ্ট্র বর্তমান ও সাবেক ১৩ জন আইসিসি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। গত বছর তালেবান নেতাদের বিরুদ্ধে চারটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।