Web Analytics

বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কায় বৃহস্পতিবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম মে মাসের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। ব্রেন্ট ক্রুডের দাম ৬ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৭ দশমিক ৬৩ ডলারে লেনদেন শেষ হয়েছে, যা মে মাসের পর সর্বোচ্চ।

ইয়েমেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরনগর মোখা হুথিদের দখলে যাওয়ার পর বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে আরও কয়েকটি জাহাজ লক্ষ্যবস্তু হওয়ার খবর নতুন করে বৈশ্বিক জ্বালানি সরবরাহব্যবস্থা নিয়ে শঙ্কা তৈরি করেছে।

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দামও মে মাসের মাঝামাঝির পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বৃহস্পতিবার ডব্লিউটিআইয়ের দাম ৬ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৩ দশমিক ৮২ ডলারে লেনদেন শেষ হয়। বাজারের এই ঊর্ধ্বগতি জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কাকে তুলে ধরেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।