Web Analytics

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের, বা আইআরজিসির, হয়ে অস্ট্রেলিয়ায় ইহুদিবিদ্বেষী হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে অস্ট্রেলিয়া। পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং জানান, নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিরা হলেন জোহাইর হাসিব ও কাজেম হামাদ। ২০২৪ সালে সিডনির একটি ইহুদি মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান এবং মেলবোর্নের একটি সিনাগগে অগ্নিসংযোগের ঘটনায় তাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

এই নিষেধাজ্ঞার ফলে ওই দুই ব্যক্তিকে অর্থসহায়তা দেওয়া বা তাদের সম্পদের সঙ্গে কোনো ধরনের লেনদেন করা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে। অস্ট্রেলিয়ার ভূখণ্ডে ইহুদি সম্প্রদায়ের লক্ষ্যবস্তুতে হামলা পরিচালনার অভিযোগ ইরানের বিরুদ্ধে উঠেছিল।

ওই অভিযোগের পর অস্ট্রেলিয়া আইআরজিসিকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছিল। এর এক বছর পর দুই ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হলো। অভিযোগকে কেন্দ্র করে অস্ট্রেলিয়া ইরানের রাষ্ট্রদূতসহ চার কূটনীতিককে বহিষ্কার করেছিল। তবে তেহরান অস্ট্রেলিয়ার আনা অভিযোগ অস্বীকার করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।