ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার দেওখোলা ইউনিয়নের কালিবাজাইল গ্রামে সীমানা নির্ধারণ নিয়ে বিরোধের জেরে প্রখ্যাত আলেম মাওলানা ক্বারী মো. আবু রায়হান (৬৪) গুরুতর আহত হয়েছেন। রোববার সকালে আনন্দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়েছে, প্রতিবেশী মোশাররফ হোসেন লোহার রড দিয়ে তার ওপর হামলা চালান। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, পরে অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়।
আবু রায়হান ঢাকার লালবাড়ি মাদ্রাসার সিনিয়র শিক্ষক এবং কালিবাজাইল গ্রামের মরহুম মাওলানা ছোহরাব আলীর ছেলে। তার বড় ভাই আবু সাঈদ জানান, হামলার পর থেকে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে এবং প্রতিপক্ষরা হুমকি দিচ্ছে। আহত আলেমের ছেলে কাউছার জামিল চারজনকে আসামি করে ফুলবাড়ীয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছে, অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।