Web Analytics

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ দশমবারের মতো পিছিয়েছে। নতুন করে আগামী ২ এপ্রিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত। ১১ মার্চ তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা আদালতে প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম জশিতা ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেন। প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তথ্য অনুযায়ী, গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনি প্রচারণা শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে পল্টনের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে থাকা দুষ্কৃতিকারীরা হাদিকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়, যেখানে ১৮ ডিসেম্বর তিনি মারা যান। এরপর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

এর আগে ডিবি পুলিশ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়, তবে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের অভিযোগপত্রে অসন্তোষ জানিয়ে নারাজি আবেদন করেন। আদালত আবেদনটি মঞ্জুর করে সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।