Web Analytics

ইসরাইলের পার্লামেন্ট নেসেট ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামলার ঘটনায় অভিযুক্ত ফিলিস্তিনিদের বিচার করার জন্য বিশেষ সামরিক আদালত গঠনের বিল পাস করেছে। ‘দ্য টাইমস অব ইসরাইল’-এর প্রতিবেদনে বলা হয়, নতুন এই আইনে দোষী সাব্যস্তদের মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে। ক্ষমতাসীন জোট ও বিরোধী দল উভয়ের সমর্থনে বিলটি পাস হয়।

নতুন আইনের অধীনে গঠিত আদালত সাক্ষ্যপ্রমাণ ও বিচারিক কার্যক্রমে প্রচলিত নিয়মে পরিবর্তন আনতে পারবে এবং বিশেষ প্রক্রিয়ায় সাক্ষ্য গ্রহণ করতে পারবে। ৭ অক্টোবরের হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫০ জনকে জিম্মি করা হয়। ওই ঘটনার পর ইসরাইলি বাহিনী প্রায় ৩০০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে, যারা এখন কারাগারে রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এই আইন দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিত করার উদ্দেশ্যে প্রণয়ন করা হয়েছে, বিশেষ করে যাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।