Web Analytics

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে স্বাধীনতা পুরস্কার-২০২৭-এর মনোনয়ন প্রস্তাব চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ব্যক্তি, প্রতিষ্ঠান, গোষ্ঠী ও সংস্থার গৌরবোজ্জ্বল এবং কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিতে সরকার নির্ধারিত ১৩টি ক্ষেত্রে এ পুরস্কার দেওয়া হবে। আগামী ১ নভেম্বরের মধ্যে মনোনয়ন প্রস্তাব পাঠাতে হবে। মঙ্গলবার মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানিয়ে সংশ্লিষ্টদের কাছে তা পাঠানো হয়েছে।

মনোনয়নের ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসাবিদ্যা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, পল্লি উন্নয়ন, সমাজসেবা বা জনসেবা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, জনপ্রশাসন, গবেষণা ও প্রশিক্ষণ। এ ছাড়া সরকার নির্ধারিত অন্য যেকোনো ক্ষেত্রেও মনোনয়ন দেওয়া যাবে। প্রস্তাব তৈরিতে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা স্বাধীনতা পুরস্কার-সংক্রান্ত নির্দেশাবলি অনুসরণ করতে বলা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং এর অধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে কর্মরতদের মনোনয়ন-সংক্রান্ত কাগজপত্রসহ প্রস্তাবের ৩০ সেট সমন্বয় শাখায় পাঠাতে হবে। হার্ডকপির পাশাপাশি Nikosh ফন্টে সফটকপিও ই-মেইল অথবা ডি-নথিতে পাঠাতে বলা হয়েছে। প্রয়োজনীয় তথ্য ও ছক মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।