Web Analytics

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং গ্রামীণ মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে বায়োগ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মঙ্গলবার রাজশাহীর পবা উপজেলার বিরস্তইল গ্রামে ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় স্থাপিত একটি বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী প্ল্যান্টটির সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং স্থানীয় সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি প্রকল্পের আওতায় নির্বাচিত সুবিধাভোগীদের মধ্যে ঋণের চেকও বিতরণ করেন। অনুষ্ঠানে জানানো হয়, বায়োগ্যাস ব্যবহারে জ্বালানি ব্যয় কমানোর সুযোগ তৈরি হচ্ছে এবং এটি পরিবেশ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখছে।

প্রকল্পের ঋণ সহায়তা গ্রামীণ মানুষের আয়বর্ধক কর্মকাণ্ড সম্প্রসারণ ও অর্থনৈতিক স্বাবলম্বিতার নতুন পথ উন্মোচন করছে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়। রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা করেন, সবুজ জ্বালানি, আর্থিক সহায়তা ও স্থানীয় উদ্যোগের সঠিক বাস্তবায়নে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী ও সমৃদ্ধ হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।