Web Analytics

ইসরাইল গাজায় চিকিৎসাসেবা প্রদানকারী দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্সের (এমএসএফ) কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং সংস্থাটিকে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে উপত্যকা ত্যাগের নির্দেশ দিয়েছে। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, এমএসএফ তেলআবিবে তাদের কর্মীদের তালিকা জমা দিতে অস্বীকৃতি জানানোয় ইসরাইল এই সিদ্ধান্ত নিয়েছে।

মারিভ পত্রিকার উদ্ধৃতি দিয়ে ইসরাইল জানিয়েছে, এই পদক্ষেপের উদ্দেশ্য বৈধ ত্রাণ কার্যক্রম নিশ্চিত করা এবং মানবিক সহায়তা সন্ত্রাসের কাজে ব্যবহারের সুযোগ রোধ করা। অন্যদিকে এমএসএফ জানায়, তেলআবিব তাদের কর্মীদের নিরাপত্তা বা কার্যক্রমের স্বাধীনতা নিশ্চিত করতে অস্বীকৃতি জানানোয় তারা কর্মীদের তালিকা দিতে রাজি হয়নি।

গাজায় এমএসএফ অন্যতম বৃহৎ মানবিক সংস্থা। এর কার্যক্রম বন্ধ হলে উপত্যকার চিকিৎসা পরিষেবা মারাত্মক হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুই বছরের যুদ্ধে গাজায় প্রায় ৭১ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭১ হাজার ৪০০ জনেরও বেশি আহত হয়েছে, আর প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।