Web Analytics

নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। রোববার এক শোকবার্তায় তিনি বলেন, ব্যারিস্টার সরকার বাংলাদেশের রাজনৈতিক ও আইনি ইতিহাসে একজন অসামান্য ব্যক্তিত্ব ছিলেন। পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছেন। তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার এবং বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।

ড. ইউনূস আরও বলেন, ব্যারিস্টার সরকার সংসদীয় গণতন্ত্রের নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব ছিলেন। গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সুসংহত করা, সংসদীয় রীতিনীতি ও আন্তর্জাতিক আইন বিষয়ে তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, বন্ধু ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।