Web Analytics

সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল নতুন সংসদ ও এর সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন জবাবদিহিতামূলক সংসদ উপহার দেওয়ার জন্য। শনিবার নিজের ফেসবুক পোস্টে তিনি এই প্রশংসা জানান এবং বলেন, বর্তমান সংসদ সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

তিনি উল্লেখ করেন, সাংবিধানিক আইন পড়ানোর সময় তিনি সবসময় বলেন সংসদের অন্যতম দায়িত্ব হলো সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা, কিন্তু শেখ হাসিনার সংসদে এমন কিছু না দেখায় তার ছাত্ররা আগে অবাক হতো। এবার তার ছাত্ররা সংসদে নাহিদ, আখতার, হাসনাত, জামায়াত নেতা শফিকুর রহমান ও সরকারি দলের নওশাদ জামিরের বক্তব্য শুনে বিষয়টি বুঝতে পেরেছে।

আসিফ নজরুল আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আর কখনো অজবাবদিহিতার অন্ধকার দিন ফিরে আসবে না এবং সংসদ ভালো আইন প্রণয়ন ও সরকারের জবাবদিহিতার ফোরাম হিসেবেই থাকবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।