Web Analytics

বাংলাদেশ ২০২৬-২০২৭ মেয়াদের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির পদে প্রার্থিতার বিষয়ে রাশিয়ার সমর্থন চেয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রোববার (১৫ মার্চ ২০২৬) ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এই অনুরোধ জানান।

বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। রাশিয়ার রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশ-রাশিয়া সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। শামা ওবায়েদ ইসলাম বলেন, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, দক্ষ জনশক্তি অভিবাসন ও জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ছে।

বৈঠক শেষে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।