Web Analytics

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলার কাবাল থানার সামনে রোববার দুপুরে চলমান বিক্ষোভ কর্মসূচির মধ্যে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। দেশটির আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হামলায় ২০ জনের বেশি আহত হয়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

সোয়াত অঞ্চলের উপ-পুলিশ মহাপরিদর্শক ফিদা হোসেন বলেন, হামলাকারী শরীরে বাঁধা বিস্ফোরক ভেস্টের বিস্ফোরণ ঘটায়। এতে চার পুলিশ সদস্য নিহত হন। জেলা পুলিশ কর্মকর্তা উমর খান জানান, কাবাল থানার প্রবেশপথে সন্দেহভাজন ব্যক্তিকে থামিয়ে তল্লাশির চেষ্টা করলে সে বিস্ফোরক সক্রিয় করে। ওই সময় কাবাল চত্বরে সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শত শত মানুষ বিক্ষোভ করছিলেন।

নিরাপত্তা বাহিনী দ্রুত এলাকা ঘিরে ফেলে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে এবং হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চালাচ্ছে। কোনো সংগঠন এখনো হামলার দায় স্বীকার করেনি। একই দিন পেশোয়ার-ইসলামাবাদ মোটরওয়ের টোল প্লাজার কাছে আইইডি বিস্ফোরণে দুই পুলিশ সদস্য আহত হন। জুলাইয়ে একীভূত জেলাগুলো বাদে প্রদেশটিতে হামলা ও সহিংসতায় ১৫৪ জন নিহত হন, যা জুনের ৭৫ জনের তুলনায় প্রায় ১০৫ শতাংশ বেশি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।