Web Analytics

বাড়িভাড়া, জ্বালানির দাম বৃদ্ধি ও সরকারি সেবায় কাটছাঁটের প্রতিবাদে তরুণদের বিক্ষোভ সেপ্টেম্বরে ফ্রান্স থেকে শুরু হয়ে ইউরোপের ১১টির বেশি দেশে ছড়িয়েছে। অনেক বিক্ষোভকারী বলছেন, তাঁরা আর আশা করেন না যে তাঁদের জীবনযাত্রার মান মা-বাবার চেয়ে ভালো হবে। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের ২০২৩ সালের জরিপে দেখা গেছে, ৩৫ বছরের কম বয়সি ব্যক্তির নেতৃত্বাধীন পরিবারের মধ্যম নিট সম্পদ প্রায় ২৫ হাজার ইউরো, আর ৫৫ থেকে ৬৪ বছর বয়সিদের পরিবারের প্রায় ২ লাখ ৮ হাজার ইউরো।

২২ দেশের বিশ্লেষণে দেখা যায়, ৩৫ বছরের কম বয়সিদের হাতে পরিবারের মোট সম্পদের মাত্র ২ দশমিক ৮ শতাংশ, যেখানে ৫৫ থেকে ৬৪ বছর বয়সিদের হাতে ২৪ শতাংশ। ফিনল্যান্ডে তরুণদের অংশ সবচেয়ে কম, শূন্য দশমিক ৮ শতাংশ; সেখানে ৫৫ বছরের বেশি বয়সিদের হাতে ৭১ শতাংশের বেশি সম্পদ। আয়ারল্যান্ড, অস্ট্রিয়া, গ্রিস ও জার্মানিতেও তরুণদের সম্পদের অংশ কম।

প্রতিবেদন অনুযায়ী, বাড়ির দাম ও ভাড়া বৃদ্ধিতে অনেক তরুণের জন্য বাড়ি কেনা এবং আর্থিক সচ্ছলতা গড়া কঠিন হয়েছে। ২০০০ সালের পর ইউরোজোন, হাঙ্গেরি ও চেক প্রজাতন্ত্রে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার দাম ৬৭ দশমিক ২ শতাংশ বেড়েছে। ২০২২ সালে ইউরোপীয় ইউনিয়নে মূল্যস্ফীতি ৯ দশমিক ২ শতাংশে উঠেছিল, মূলত জ্বালানির দাম বৃদ্ধির কারণে। পরে মূল্যস্ফীতি কমলেও দাম আগের পর্যায়ে ফেরেনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।