Web Analytics

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল গ্রামের মোশাররফ হোসেন খান চৌধুরী নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে উপার্জিত অর্থ দিয়ে নিজ এলাকায় ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান গড়েছেন। এসএসসির আগেই বাবাকে হারিয়ে সংসারের দায় কাঁধে নিয়ে প্রথমে কাতার এবং পরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। তিন দশকেরও বেশি সময় ধরে ট্যাক্সি চালিয়ে উপার্জিত অর্থ দিয়ে দুটি কলেজ, একটি উচ্চ বিদ্যালয়, দুটি মাদরাসা ও একটি কিন্ডারগার্টেন প্রতিষ্ঠা করেছেন। পাশাপাশি দুটি পাঠাগার ও ডায়াবেটিক হাসপাতালের জন্য জমি দিয়েছেন।

১৯৮৯ সালে প্রতিষ্ঠিত তার প্রথম বিদ্যালয়ে এখন প্রায় এক হাজার শিক্ষার্থী পড়ে। পরবর্তীতে গড়া কলেজগুলোতে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। নিজের নামে ফাউন্ডেশন গড়ে ২০০ শিক্ষার্থীকে বৃত্তি ও ১০টি গৃহহীন পরিবারকে ঘর দিয়েছেন তিনি। প্রবাসে থেকেও মিতব্যয়ী জীবনযাপন করে দেশের শিক্ষার উন্নয়নে অর্থ ব্যয় করছেন।

বর্তমানে ৬২ বছর বয়সী মোশাররফ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক পর্যায়ে পড়াশোনা করছেন এবং জীবনের শেষ পর্যন্ত শিক্ষার আলো ছড়িয়ে দিতে চান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।