Web Analytics

পাবনা-১ আসনের জামায়াতে ইসলামী সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সাধারণ আলোচনায় বলেন, সংসদ সদস্যদের বাজেট প্রণয়নে কোনো বাস্তব ভূমিকা নেই, তারা কেবল রাবার স্ট্যাম্পের মতো বাজেট পাস করেন। বুধবার তিনি বলেন, সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাজেট প্রণয়নে সংসদ সদস্যদের সম্পৃক্ত করতে হবে এবং স্থায়ী কমিটিগুলোর মাধ্যমে বাজেট পর্যালোচনার ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, যুক্তরাজ্যসহ অনেক দেশে বাজেট স্থায়ী কমিটিতে বিশদভাবে পর্যালোচনা করা হয়, কিন্তু বাংলাদেশে আমলারা বাজেট তৈরি করেন এবং সংসদ সদস্যদের ভূমিকা সীমিত। নাজিবুর রহমান প্রস্তাবিত বাজেটকে গতানুগতিক, ঘাটতিনির্ভর ও ঋণনির্ভর বলে আখ্যা দেন এবং এটিকে গণবিরোধী ও মূল্যস্ফীতিমূলক বলে মন্তব্য করেন।

তিনি আরও বলেন, কর কাঠামো মধ্যবিত্তদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে এবং ভ্যাট বৃদ্ধিতে গরিবরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে জাকাতভিত্তিক দারিদ্র বিমোচন কর্মসূচি চালুর প্রস্তাব দেন এবং জামায়াত নিষিদ্ধের দাবিকে ফ্যাসিবাদী বলে অভিহিত করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।