Web Analytics

২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) আয়োজিত চীনা বসন্ত উৎসব গালা সম্প্রচারিত হয় ৮৫টি ভাষায়, বিশ্বের ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলে। ‘অশ্ব বর্ষ’ উপলক্ষে এবারের গালার মূল প্রতিপাদ্য ছিল অধ্যবসায় ও অগ্রগতির প্রতীক ঘোড়াকে কেন্দ্র করে। ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনার সঙ্গে যুক্ত হয় আধুনিক প্রযুক্তি, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এআইজিসি প্রযুক্তি মঞ্চে ডিজিটাল ঘোড়ার দৌড় ও প্রাচীন শিল্পকে জীবন্ত করে তোলে।

গালায় চারটি চীনা প্রতিষ্ঠানের হিউম্যানয়েড রোবট অংশ নেয়, যা দেশের রোবট প্রযুক্তির দ্রুত অগ্রগতি তুলে ধরে। বরফের শহর হারবিনে বরফ ও তুষারে নির্মিত মঞ্চ এবং দুবাইয়ের বুর্জ খলিফায় আলোক প্রদর্শনী উৎসবকে বৈশ্বিক মাত্রা দেয়। রাশিয়া, ব্রাজিল ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের নেতারা চীনা জনগণকে শুভেচ্ছা জানান, যা কূটনৈতিক সম্পর্কের উষ্ণতা প্রকাশ করে।

বিশেষজ্ঞদের মতে, ২০২৬ সালের এই গালা প্রযুক্তি, সংস্কৃতি ও আন্তর্জাতিক সহযোগিতার এক অনন্য সম্মিলন, যা চীনা ঐতিহ্যকে বৈশ্বিক উৎসবে রূপ দিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।