Web Analytics

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, কনস্যুলার অ্যাক্সেস পাওয়া গেলে ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য বাংলাদেশের প্রতিনিধি দল কলকাতায় যাবে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

এর আগে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ও তার সহযোগীকে গ্রেপ্তারের পর বাংলাদেশ কনস্যুলার অ্যাক্সেস চায়। ৯ মার্চ পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, কলকাতার উপকমিশনারের সঙ্গে যোগাযোগ হয়েছে এবং অ্যাক্সেস পাওয়া গেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে, যা প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে।

৭ মার্চ রাতে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় পুলিশ ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে, যাদের বিরুদ্ধে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার অভিযোগ রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।