Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক চার লেন থেকে ছয় লেনে উন্নীত করা হবে। শনিবার সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়ায় এক জনসভায় তিনি বলেন, গত ১৭ বছরে এই সড়কের কোনো উন্নয়ন হয়নি এবং বিএনপি সরকার যেভাবে রেখে গিয়েছিল, সেভাবেই রয়ে গেছে। এর আগে তিনি পিএমখালী এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক পাতলী খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার কৃষকদের অগ্রাধিকার দেয় এবং লবণ চাষীদের জন্য ন্যায্য মূল্য নির্ধারণ করা হবে। প্রতিটি জেলায় ৮ থেকে ১০ হাজার কৃষককে কৃষি কার্ড দেয়া হবে, যার মাধ্যমে তারা আড়াই হাজার টাকা প্রণোদনা পাবেন। তিনি আরও জানান, নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যায় পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করা হবে এবং উপবৃত্তি কর্মসূচি সম্প্রসারণ করা হবে। গ্রামীণ জনগণের জন্য ফ্যামিলি কার্ড চালু ও স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিতের উদ্যোগও নেওয়া হয়েছে।

তিনি জানান, হার্টের রিং ও কিডনি ডায়ালাইসিসের উপকরণের ওপর কর প্রত্যাহার করা হয়েছে, তবে মদ ও সিগারেটের ওপর কর বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, সরকারের সব কর্মসূচি দেশের ২০ কোটি মানুষের কল্যাণে পরিচালিত হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।