Web Analytics

ইরানের দক্ষিণাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রাণঘাতী হামলাকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র ইসমাইল বাঘাই এক্সে দেওয়া পোস্টে বলেন, সিরিকে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা যুক্তরাষ্ট্রের ব্যর্থতা আড়াল করার মরিয়া প্রচেষ্টার অংশ এবং এটি একটি অবৈধ ও বেছে নেওয়া যুদ্ধের বাস্তবতা তুলে ধরে।

ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, মার্কিন বিমান হামলায় এক শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন। ইরান সরকারের একটি অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে সিরিকের যে স্থানে বিয়ের অনুষ্ঠান হচ্ছিল বলে দাবি করা হয়েছে, সেখানে ধ্বংসাবশেষ ও ক্ষয়ক্ষতি দেখা যায়। ভিডিওটির পেছনে মানুষের চিৎকারের শব্দও শোনা যায়।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে কনের বাবা আলী মাল্লাহী বলেন, হামলার সময় তাঁর মেয়ের বিয়ের অনুষ্ঠান একটি আবাসিক ভবনে চলছিল। ঘটনাটিকে তিনি অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেন, তবে হতাহতের সংখ্যা আরও বেশি না হওয়ায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র টিম হকিন্স বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।