Web Analytics

বন্ধের প্রক্রিয়ায় থাকা চারটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের ব্যক্তি আমানতকারীদের অর্থ ফেরত দিতে একটি স্কিম অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানগুলো হলো আভিভা ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স ও ইন্টারন্যাশনাল লিজিং। বৃহস্পতিবার গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্তটি হয়। ব্যক্তি আমানতকারীরা প্রাথমিকভাবে মূল আমানতের সর্বোচ্চ ৫০ লাখ টাকা ফেরত পাবেন।

স্কিমে ৫০ লাখ থেকে ১ কোটি টাকা আমানতের ক্ষেত্রে সর্বোচ্চ ৮০ লাখ টাকা ফেরত দেওয়া হবে। ১ কোটি থেকে দেড় কোটি টাকার আমানতে প্রথম ১ কোটি টাকার জন্য ৮০ লাখ টাকা এবং বাকি অংশের ৫০ শতাংশ মিলবে। দেড় কোটি থেকে ২ কোটি টাকার ক্ষেত্রে প্রথম দেড় কোটি টাকার জন্য ১ কোটি ৫ লাখ টাকা এবং অতিরিক্ত অংশের ৪০ শতাংশ ফেরত দেওয়া হবে।

২ কোটি টাকা বা তার বেশি আমানত থাকলে প্রথম ২ কোটি টাকার বিপরীতে ১ কোটি ২৫ লাখ টাকা এবং অতিরিক্ত অংশের ৩০ শতাংশ ফেরত পাবেন আমানতকারীরা। গত ৯ আগস্ট বাংলাদেশ ব্যাংক চার প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে প্রশাসক নিয়োগ দেয়। প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণের হার ৯৩ শতাংশ থেকে প্রায় ১০০ শতাংশ এবং মোট আমানত ১২ হাজার ৪৮৩ কোটি টাকা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।