Web Analytics

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, চলতি আগস্ট মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন চালু করা হবে। শনিবার সকাল ১০টায় কক্সবাজার আইকনিক রেলস্টেশন পরিদর্শনের সময় তিনি এ ঘোষণা দেন। একই সঙ্গে স্টেশনটি পূর্ণাঙ্গভাবে চালুর জন্য এর পরিচালনার দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দেওয়ার উদ্যোগের কথাও জানান।

প্রতিমন্ত্রী বলেন, পর্যটন নগরী কক্সবাজারে যাত্রী ও পর্যটকের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এই চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার রেল যোগাযোগ সম্প্রসারণ এবং যাত্রীসেবা আধুনিক করার উদ্যোগ নিয়েছে। তাঁর মতে, নতুন ট্রেন চালু হলে দীর্ঘদিনের যাত্রীভোগান্তি কমবে, টিকিটের চাপ অনেকটা হ্রাস পাবে এবং ঢাকা-কক্সবাজার ভ্রমণ আরও সহজ, আরামদায়ক ও সময়োপযোগী হবে।

কক্সবাজার আইকনিক রেলস্টেশনকে আন্তর্জাতিক মানের পর্যটনবান্ধব রেল হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী। পরিদর্শনে তিনি যাত্রীসেবা, অবকাঠামো, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন এবং দ্রুত পূর্ণাঙ্গ সেবা নিশ্চিত করতে নির্দেশনা দেন। উপস্থিত ছিলেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্টেশনসংশ্লিষ্ট কর্মকর্তারা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।