Web Analytics

রাজধানীর তীব্র যানজট কমানো, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোর পরিকল্পনার অংশ হিসেবে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। একই পরিকল্পনায় এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজায় ইলেকট্রনিক টোল কালেকশন চালু, গাবতলী টার্মিনাল সম্প্রসারণ এবং কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থায়ী টার্মিনাল নির্মাণ দীর্ঘমেয়াদি হওয়ায় তার আগে ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে চার মাসের মধ্যে একটি অস্থায়ী বাস টার্মিনাল নির্মাণ করা হবে। স্থায়ী প্রকল্পের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করা হবে। বৈঠকে বলা হয়, ফুলবাড়িয়া টার্মিনাল সরানো হলে রাজধানীর কেন্দ্রীয় অংশে বাস ও আন্তঃজেলা যানবাহনের চাপ কমবে এবং যানজট নিরসনে কার্যকর ভূমিকা রাখবে।

ইটিসি চালুর জন্য একটি অ্যাপ তৈরি করে চার মাসের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার এলাকার যানজট নিয়ে বুয়েটকে ১৫ দিনের মধ্যে সুপারিশসহ নতুন প্রতিবেদন দিতে বলা হয়েছে। সচিবালয় এলাকায় বিকল্প পার্কিং, অটোরিকশার পৃথক নীতিমালা এবং অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।