Web Analytics

এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষায় রাজধানীর সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ৯৯ দশমিক ০৭ শতাংশ পাসের হার অর্জন করেছে। প্রতিষ্ঠানটির মোট ২২৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। কলেজটি এ ফলাফলকে অসাধারণ সাফল্য হিসেবে উল্লেখ করেছে।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠা, শিক্ষকদের নিরলস প্রচেষ্টা এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতার কারণে এই অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে প্রতিষ্ঠানের সাফল্যের ধারা আরও এগিয়ে নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

গভর্নিং বডির চেয়ারম্যান ফেরদৌস হোসেন রনি বলেন, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও গভর্নিং বডির সম্মিলিত প্রচেষ্টা, পরিকল্পিত পাঠদান এবং নিরলস পরিশ্রমের ফলেই ধারাবাহিক সাফল্য এসেছে। সংশ্লিষ্টদের মতে, শিক্ষার মানোন্নয়ন, সুশৃঙ্খল পরিবেশ, দক্ষ শিক্ষক, আধুনিক শিক্ষাব্যবস্থা এবং শিক্ষার্থী-অভিভাবকদের যৌথ প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি নিয়মিত সাফল্যের পথে এগিয়ে যাচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।