Web Analytics

২০০৪ সালের সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলায় হাফেজ নাঈম আহমেদের মৃত্যুদণ্ডের রায়কে তীব্র সমালোচনা করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। সংগঠনটি বলেছে, একই মামলায় বিএনপির কয়েকজন নেতা ও অন্যান্য আসামি খালাস পেলেও একজন আলেমকে মৃত্যুদণ্ড দেওয়া বৈষম্যমূলক ও অন্যায়।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মহিউদ্দিন অভিযোগ করেন, শেখ হাসিনা সরকারের পতনের পরও সেই সরকারের প্রভাব রাষ্ট্রযন্ত্রে রয়ে গেছে এবং এই রায় তারই প্রমাণ। তিনি প্রশ্ন তোলেন, অন্যরা খালাস পেলেও একজন আলেম কেন মৃত্যুদণ্ড পেলেন এবং এই রায় কি ভারত ও ইসকনকে খুশি করার জন্য দেওয়া হয়েছে।

বিবৃতিতে হাফেজ নাঈমের মুক্তি দাবি করে রায় বাতিলের আহ্বান জানানো হয়। সংগঠনটি সতর্ক করে বলেছে, ন্যায়বিচার নিশ্চিত না হলে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে এবং বৈষম্যমূলক বিচারিক অবস্থার অবসান দাবি জানানো হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।